Pages

Ads 468x60px

Wednesday, February 20, 2013

একটি কবিতা

আকাশী নীল একঘেয়ে সাদা ভেসে চলেছে
অদৃশ্যের দিকে
সবুজের মানচিত্রে বর্ডার নবান্নের ঘ্রান
জীবনানন্দের কাগজে

আজ সারা রাত জার্নি টু দ্য সেনটার অব দ্য আর্থ
বিরতিতে বিধিসম্মত সিগারেট
ভোরে আজন্ম কফ খাঁচার
হ্যাচোর-পাচোর

মিঠে রোদ মাখা মটরশুটিঝোল লুচি ঝাপসা চোখে
মুহুর্তে বিদায় নিচ্ছে কাঁটাচামচে ওমলেট
একটা অ্যান্টাসিড

আর একটা মাত্র দিন, উইকএন্ড বিদায় ...